1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার। ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দৈনিক খবর সবরকম। সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২১৪ টাইম ভিউ

আশাশুনিতে যাকাত শীর্ষক সেমিনার ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকাল ১০ টায় আশাশুনি মহিলা কলেজ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।উপজেলা জামায়াতের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,মুহাদ্দিস রবিউল বাশার এমপি। লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন,জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় সেমিনারে আরও আলোচনা রাখেন,জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল,আশাশুনি সরকারি কলেজের অবঃ অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন,নায়েবে আমীর মাওঃ নুরুল আবসার মুর্তাজা,আশাশুনি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর আবুল হাসান,সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওঃ জুবায়েরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি এমপি মুহাদ্দিস রবিউল বাশার তাঁর বক্তব্যে বলেন,ইসলামের ৫টি স্তম্ভ বা খুঁটি রয়েছে; কালেমায়ে শাহাদাৎ,নামাজ কায়েম,যাকাত আদায়, রমজানে রোজা রাখা ও হজ্ব সম্পাদন করা। শুধু খুঁটি বা স্তম্ভে হবেনা, ছাদ, বেড়া, দরজা,জানালা লাগবে। আমাদেরকে ইসলাম কায়েম করতে হবে। তিনি বিভিন্ন হাদীছ ও কোরআনের উদ্ধৃতি সহকারে বলেন,নামাজ রোজা দৈহিক ইবাদত, যাকাত আর্থিক ইবাদত। যাকাতের গুরুত্ব অত্যাধিক। যে যাকাত আদায় করেনা,তার নামাজ-রোজা কবুল হয়না। যে যাকাত স্বীকার করে কিন্তু আদায় করেনা সে ফাসেক। যারা সম্পদ সঞ্চয় করে তারা যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাদের উপর কঠিন শাস্তি রয়েছে। সম্পদের হিসাব করে যাকাত আদায় না করলে সম্পদ বিষধর সাপ হয়ে দংশন করবে। উৎপাদিত ফসলের ওশর আদায় করতে হবে। যাকাত রাষ্ট্রের কাছে দিতে হয়, আমাদের দেশ ইসলামী রাষ্ট্র না হওয়ায় ব্যক্তিগত ভাবে আদায় করতে হয়। তিনি পবিত্র রমজান মাসে মোত্তাকী হওয়ার মানসিকতা নিয়ে রোজা রাখতে সকলের প্রতি আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com