1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

কিশোরগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিএনপির হামলায় আহত ১

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ টাইম ভিউ

কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিএনপির হামলা, আহত ১

মোঃ আব্রাহাম লিংকন ময়মনসিংহ বিভাগীয় প্রধান

কিশোরগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিএনপির হামলা, আহত ১কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে।রোববার (২৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের সাদুল্লাচর বাজারে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সাদুল্লাচর বাজারের পূর্ব পাশে কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম খান চুন্নুর নির্বাচনী কার্যালয় উদ্বোধনের কথা ছিল। উদ্বোধন উপলক্ষে কার্যালয়ে সাজসজ্জার কাজ চলছিল।এ সময় সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও লতিফাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জুয়েল মেম্বার, বিএনপি নেতা নাসির উদ্দীন নাসির এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।অভিযোগে বলা হয় হামলাকারীরা কার্যালয়ের চেয়ার ও সাউন্ড বক্স ভাঙচুর করেন এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর আলম (৩৫)–কে মারধর করেন। এ সময় বাধা দিতে গেলে আবু বক্কর সিদ্দিক (৫৫) নামে আরেকজনকে লাঞ্ছিত করা হয়।আহত জাহাঙ্গীর আলম বলেন। শহীদুল ইসলাম শহীদসহ কয়েকজন নেতাকর্মী এসে বলেন। এখানে কোনো স্বতন্ত্র প্রার্থীর কার্যালয় হতে দেওয়া হবে না। এরপর তারা আমাকে মারধর করে এবং কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।লতিফাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বোরহান উদ্দিন ভূইয়া বলেন, দেশে কি একদলীয় নির্বাচন হতে যাচ্ছে? স্বতন্ত্র প্রার্থীরা কি নির্বাচন করতে পারবে না? তাদের কি কার্যালয় থাকতে পারবে না? আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।তবে অভিযুক্ত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদ অভিযোগ অস্বীকার করে বলেন। অফিসের সামনে দিয়ে বিএনপির একটি মিছিল যাওয়ার সময় কার্যালয়ের সাউন্ড বক্সের শব্দ বাড়িয়ে দেওয়া হয়। এতে মিছিলে সমস্যা সৃষ্টি হয়। এ নিয়ে হালকা ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com