1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১২১ টাইম ভিউ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ নারী গ্রেফতার

মোঃ:মিল্টন হোসেন জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত নারীর নাম তাছলিমা আক্তার (৩৫)। তিনি হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা ও ওই গ্রামের হোসেন আলীর স্ত্রী।র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের চিহ্নিত মাদক কারবারি হোসেন আলীর বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৬। অভিযানের সময় ওই বাড়ি থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রাম দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাছলিমা আক্তারকে গ্রেফতার করা হয়।র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, অভিযানের মূল লক্ষ্য হোসেন আলী (পিতা: আব্দুল আজিজ) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তবে অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। ফলে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য প্রাথমিক তদন্তে অবৈধ বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, র‌্যাব-৬ এর পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নারী তাছলিমা আক্তারকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হোসেন আলী দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও এত বিপুল পরিমাণ অস্ত্র থাকার বিষয়টি অনেকের অজানা ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পলাতক আসামিকে গ্রেফতার করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com