1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

নরসিংদীর মনোহরদী থানা পুলিশের অভিযানে ১২০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার।

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩০০ টাইম ভিউ

পুলিশের অভিযানে ১২০ পিছ ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ২ মাদক কারবারি।

মোঃ আঃ কুদ্দুস মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।গত ১১ জানুয়ারি ২০২৬ রাত ১০টা থেকে ১২ জানুয়ারি ভোর ৬টার মধ্যে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলামের সার্বিক নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মো. মনির হোসেন। এ সময় তার সঙ্গে সঙ্গীয় অফিসার ও ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন এসআই মোহাম্মদ আবুল হোসেন এবং এনটিএসআই লিয়াকত।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে মনোহরদী উপজেলার খিদিরপুর বাজার এলাকায় শাহেনশাহের ওয়ার্কশপের সামনে পাকা রাস্তার ওপর থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-খিদিরপুর ইউনিয়নের কালিরচর গ্রামের বাসিন্দা আঃ কুদ্দুস (৪৩) এবং নয়ন মিয়া (৩৫)।এ ঘটনায় মনোহরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৯-এর ৩৬(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ০৬। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com