কতটুকু ধৈর্য হারালে পিতা সন্তানকে হত্যা করে?
ঝালকাঠির কাঁঠালিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগে পিতা গ্রেফতার।
বরিশাল বিভাগীয় প্রধান – মোঃ আবুল কালাম।
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায়
এ মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
উপজেলার সোনাউদা গ্রামে নেশাগ্রস্ত ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাওদা গ্রামের
বাসিন্দা বারেক খানের ছেলে মেহেদী হাসান শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
অভিযোগ রয়েছে, নেশার টাকার জন্য তিনি প্রায়ই বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এলাকাবাসীর সঙ্গেও তার আচরণ ছিল অসৌজন্যমূলক।
ঘটনার দিন মেহেদী হাসান শুভ তার পিতা বারেক খানের কাছে তিন লক্ষ টাকা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে বাজার থেকে আনা ধারালো দা দিয়ে হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, শনিবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় ছেলেকে জবাই করে হত্যা করেন পিতা বারেক খান। ঘটনার পর তিনি নিজেই থানায় ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঠিক কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত। রয়েছে।
এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সচেতন মহল মনে করছেন, পারিবারিক কলহ ও মাদকাসক্তি সমাজের জন্য ভয়াবহ সংকেত হয়ে দাঁড়াচ্ছে।
প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com
Leave a Reply