1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন। জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান।

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ টাইম ভিউ

পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা পুলিশ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্স/পুলিশ সুপারের কার্যালয়ের অফিসকক্ষে এক মর্যাদাপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত সদস্যদের কাঁধে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি পদোন্নতি প্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।পুলিশ সুপার মহোদয় তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, পদোন্নতি একটি সম্মানজনক স্বীকৃতি হলেও এর সঙ্গে দায়িত্ব ও জবাবদিহিতা বহুগুণে বৃদ্ধি পায়। তিনি নতুন পদে অধিষ্ঠিত সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, নিরপেক্ষতা বজায় রাখা এবং সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), কিশোরগঞ্জ জনাব মুকিত সরকার। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের একপর্যায়ে পদোন্নতি প্রাপ্ত সদস্যগণ বাহিনীর মর্যাদা রক্ষা ও জনগণের সেবায় আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন।জেলা পুলিশ কিশোরগঞ্জ দৃঢ়ভাবে বিশ্বাস করে, পদোন্নতি প্রাপ্ত সদস্যগণ তাঁদের নবপ্রাপ্ত দায়িত্ব যথাযথভাবে পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালন করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com