1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার। ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। দৈনিক খবর সবরকম। সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণে দুইজনের কারাদণ্ড। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৪১ টাইম ভিউ

মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ দুইজনের কারাদণ্ড

মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী : নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করার দায়ে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।দণ্ডপ্রাপ্তরা হলেন, মনোহরদী উপজেলার চরমান্দালিয়া এলাকার বাসিন্দা মহর আলীর ছেলে মো. কাজল (৬০) ও আবদুল আলীর ছেলে বোরহান (৪৫)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাজল ও বোরহানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাদের কাছ থেকে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু পরিমাণ গাঁজা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঘটনাস্থলেই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও উশৃঙ্খল আচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা প্রদান করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোফাজ্জল হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সচেতন ও সহযোগিতা করার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com