1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যশোরে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি নেতা অমিতকে শোকজ

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ২৯০ টাইম ভিউ

যশোরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি নেতা অমিতকে শোকজ

নিজস্ব প্রতিবেদক – যশোর

যশোরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়েছে।জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান স্বাক্ষরিত এক নোটিশে অমিতকে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।নোটিশে বলা হয়েছে, গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এই কর্মকান্ড ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অভিযোগে বুধবার (৭ জানুয়ারি) তাকে শোকজ করা হয়।অভিযোগের বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত জানান, এটি কোনো নির্বাচনী প্রচারণা নয় বরং গত ২৫ বছরের ধারাবাহিকতায় একটি মানবিক কাজ।তিনি বলেন, এই কর্মসূচি যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছিল। এর সাথে ভোটের কোনো সম্পর্ক নেই।যশোর জেলা জজ আদালতের নাজিরকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে দ্রুততম সময়ে এই নোটিশ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com