1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন। জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম

যশোরে আফিল অটো ব্রিকসে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ

যশোর সদর উপজেলার রুপদিয়া এলাকায় আফিল অটো ব্রিকসে আগুন: দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক – যশোর সদর উপজেলার রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় আফিল অটো ব্রিকসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।আগুনে দুটি শেডের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং অন্যটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি শেডের সব মেশিনারি পুড়ে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এছাড়া কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমেরও ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।প্রতিষ্ঠানটির ইনচার্জ ইনসার আলী জানান, হঠাৎ শেডে আগুন ধরে গেলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু বলেন, অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে।যশোর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাহাঙ্গীর আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিকসের চিমনি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com