1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারী রোহিঙ্গা আটক। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৭৩ টাইম ভিউ

যশোর রাজারহাট মোড়ে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক – যশোর।

যশোর সদর উপজেলার রাজারহাট মোড়ে অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১৪ জানুয়ারি) সকালে মোড় এলাকার ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার ও শুকতারা বেগম। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছেন।ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদ আসে যে কক্সবাজার থেকে একটি বড় মাদকের চালান যশোরে প্রবেশ করছে। এরই ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রাজারহাট এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন দুই নারী বি. কে. সিটি হোটেলের সামনে পৌঁছালে তাদের তল্লাশি করা হয়। এসময় একজনের কাছ থেকে ৮ হাজার এবং অন্য জনের কাছ থেকে ৬ হাজার মোট ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক পারভীন আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্ৰেফতারকৃতরা মূলত কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে যশোরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। তাদের গতিবিধি আগে থেকেই পর্যবেক্ষণ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা সফলভাবে অভিযানটি পরিচালনা করতে সক্ষম হই।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com