1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

যশোর অভয়নগর এলাকার গুয়াখোলায় অভিযান চালিয়ে বসত বাড়ি থেকে অস্ত্রের গুলি উদ্ধার।

  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ২৫৭ টাইম ভিউ

যশোরের অভয়নগর এলাকার গুয়াখোলায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে অস্ত্রের গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক- যশোর।

যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা এলাকায় অভিযান চালিয়ে এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ওই এলাকার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে অবস্থিত একটি বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়,উদ্ধারকৃত গুলিগুলো মরহুম আসলাম হোসেনের নামে লাইসেন্সকৃত অস্ত্রের। তিনি সাবেক দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ছিলেন এবং ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা ওই বছরই লাইসেন্সকৃত একটি শটগান ও একটি পিস্তল অভয়নগর থানায় জমা দেন।সোমবার বাড়ির মালামাল গুছানোর একপর্যায়ে ফার্নিচারের ড্রয়ারের ভেতর এসব গুলি দেখতে পান লিম্পা। পরে তিনি সেগুলো অভয়নগর থানায় হস্তান্তর করেন।পুলিশের তালিকা অনুযায়ী উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে অব্যবহৃত শটগানের গুলি ৩০ রাউন্ড, ব্যবহৃত শটগানের গুলির খোসা ১৭টি,অব্যবহৃত পিস্তলের গুলি ২৬ রাউন্ড, ব্যবহৃত পিস্তলের গুলির খোসা ১১টি, শটগানের গুলির ভেতরের বল ৫টি, পিস্তলের বুলেটের মাথা ৫টি এবং একটি অকেজো গুলি।এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com