1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

রাজশাহীতে সংবর্ধনা দেওয়া হলো ২২ গুণীজনদের।

  • আপডেটের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ টাইম ভিউ

রাজশাহীতে সংবর্ধনা দেয়া হলো ২২ গুনীজনকে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ জন গুণিজনকে সংবর্ধনা দেয়া হয়েছে ।রাজশাহীর নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির পাঠ উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন রাজশাহী ছড়া সংসদের সভাপতি নূরউল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভ. নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী ।হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। আর ‘রঙ মাখা শব্দের ঢেউ’ নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com