1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
শিরোনাম
আশাশুনিতে ঘের লুটপাট, অগ্নিসংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রোপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঘোড়াঘাটে নিজ উঠানে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার সাতক্ষীরার আম ব্যবসায়ীর ১১ ক্যারেট কাঁচা আম গন্তব্যে না পৌঁছে অন্য জায়গায় বিক্রির অভিযোগ। কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ টাইম ভিউ

শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

দৈনিক খবর সবরকম ব্যুরো চীফ শেরপুর জেলা প্রধান। এ.টি.এম রায়হান রতন

শীতের তীব্রতা থেকে দরিদ্র ও অসহায় মানুষদের রক্ষায় শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সোমেশ্বরী ভবনে অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দরিদ্র ও অসহায় ১৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা।“সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (সুজন—সুশাসনের জন্য নাগরিক) শ্রীবরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান ফরহাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সুজনের সভাপতি ও শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। পাশাপাশি সুশাসন ও গণতন্ত্র রক্ষায় সচেতন ও সংগঠিত নাগরিক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও মনীষা আহমেদ বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস প্রশংসনীয়।অনুষ্ঠান শেষে শীতার্ত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ.টি.এম রায়হান রতন মোবাঃ ০১৭২০২৯৫৭৬২তাং: ২২/০১/২০২৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: starwebhostit.com