1. thedailykhaborsabrakom@gmail.com : thedailykhaborsabrakom : thedailykhaborsabrakom
  2. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal
  3. bosseptp@gmail.com : zetgifari :
শিরোনাম
Kasyno online jak skutecznie wypaci wygrane.121 (2) Casino online utan Spelpaus jmfr funktioner och villkor.735 (2) Casinos Portugal lista dos melhores casinos online em 2026.1782 কাঠালিয়ায় গৃহ কষ্টে ভুগছেন ৪ সন্তানের জননী মুন্নি বেগম। দৈনিক খবর সবরকম কবিরাজির নামে ভয়ংকর প্রতারণা, সাড়ে ২৭ ভরি স্বর্ণ ও ৩০ লাখ টাকার আত্মসাতের অভিযোগ। যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। দৈনিক খবর সবরকম আশাশুনিতে জেলেদের খাদ্য সহায়তা বিষয়ক সভা অনুষ্ঠিত। দৈনিক খবর সবরকম কাঠালিয়ার শিবপুরে বিএডিসির সুইচ গেটের নির্মাণ কাজ বন্ধ। ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৯ জনের কারাদণ্ড। কুড়িগ্রামে ডাংরারহাট আজিজিয়া আলিম মাদ্রাসায় টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন।

জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবের সংবাদ সম্মেলন। দৈনিক খবর সবরকম

  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৭৬ টাইম ভিউ

জমি নিয়ে বিরোধের জেরে কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন।

বরিশাল বিভাগীয় প্রধান,মোঃ আবুল কালাম।

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এবার পাল্টা সংবাদ সম্মেলন করেছে অভিযুক্ত পক্ষ। গতকাল এলাকাবাসীর করা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ কাঁঠালিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিজেদের স্বপক্ষে দেশের সর্বোচ্চ আদালতের রায় ও স্থানীয় সালিসের তথ্য তুলে ধরা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন হারুন মোল্লা। তিনি গতকালের করা সকল অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, “আমরা ভূমিদস্যু নই বরং আমরা আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। যে জমি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সেই জমির মালিকানা নিয়ে আমরা ইতিমধ্যে জেলা ও দায়রা আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকেও রায় পেয়েছি। আমাদের কাছে জমির যথেষ্ট বৈধ ও শক্তিশালী প্রমাণ রয়েছে।”হারুন মোল্লা আরও দাবি করেন যে, শুধু আদালত নয়, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিসেও রায় আমাদের পক্ষেই এসেছে।” তাদের দাবি, প্রতিপক্ষরা আদালতের আদেশ এবং সামাজিক সিদ্ধান্ত অমান্য করে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।সংবাদ সম্মেলনে হারুন মোল্লা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জমির দলিল এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি যাচাই করলেই প্রকৃত সত্য উন্মোচিত হবে। তিনি মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেতে এবং তাদের বৈধ সম্পত্তি শান্তিপূর্ণভাবে ভোগদখল নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।উক্ত সংবাদ সম্মেলনে হারুন মোল্লার সাথে তার পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় সমর্থনকারীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :

প্রযুক্তি সহায়তায়: softhost